AdaayAdaay

সাহায্য ও সাপোর্ট

Adaay নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে নিচের উত্তরগুলো দেখুন — বেশিরভাগ প্রশ্নের উত্তর এখানেই আছে। তাতে না হলে ইমেইলে যোগাযোগ করুন।

আমার ডাটা কোথায় থাকে? ফোন বদলালে কী হবে?

সব হিসাব থাকে আপনার নিজের ফোনে — Adaay সম্পূর্ণ অফলাইনে চলে, কোনো অ্যাকাউন্ট বা সাইন-আপ নেই। ফোন বদলানোর আগে অ্যাপ থেকে ব্যাকআপ ফাইল বের করে রাখুন; নতুন ফোনে Adaay ইনস্টল করে Restore করলেই পুরো ব্যবসা (সব বছর, সব খাতা) ফিরে আসবে।

ব্যাকআপ কীভাবে কাজ করে?

এক ট্যাপে পুরো ব্যবসার একটা ব্যাকআপ ফাইল তৈরি হয় — সেটা WhatsApp, ইমেইল, Google Drive বা মেমরি কার্ডে রেখে দিতে পারবেন। এছাড়া অ্যাপ নিজে থেকেই ভেতরে অটো-স্ন্যাপশট রাখে, যাতে ভুল করে কিছু মুছে গেলে শেষ ভালো অবস্থাটা ফেরত আনা যায়। চাইলে নির্ধারিত সময়ে (প্রতিদিন / একদিন পরপর / সাপ্তাহিক) আপনার নিজের ইমেইলে অটো-ব্যাকআপও চালু করতে পারবেন — ব্যাকআপটি আপনার সেট করা পাসওয়ার্ডে এনক্রিপ্ট করা থাকে।

রিস্টোর করার সময় আমার বর্তমান ডাটার কী হবে?

রিস্টোরের আগে অ্যাপ দেখিয়ে দেবে ফাইলে কী আছে (ব্যবসার নাম, ব্যাকআপের তারিখ, এন্ট্রির সংখ্যা), আর রিস্টোর শুরুর আগে বর্তমান ডাটার একটা সেফটি স্ন্যাপশট নিয়ে রাখে — ফলে রিস্টোরে কখনো নীরবে কিছু হারায় না। নষ্ট বা ভুল ফাইল অ্যাপ চিনে বাতিল করে দেয়।

অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করলে ডাটা থাকবে?

ডাটা ফোনের ভেতরে থাকে বলে আনইনস্টল করলে সেটা মুছে যায়। তাই আনইনস্টল বা ফোন বদলানোর আগে অবশ্যই ব্যাকআপ ফাইল বের করে নিরাপদ জায়গায় রাখুন — সেই ফাইল থেকে যেকোনো ফোনে পুরো হিসাব ফেরত আসবে।

৭ দিনের ফ্রি ট্রায়াল কীভাবে কাজ করে?

প্রথম ৭ দিন সব Premium সুবিধা ফ্রি ব্যবহার করা যায়। ট্রায়াল শেষ হলে ফ্রি সংস্করণের মূল হিসাবের সব কাজ আগের মতোই চলতে থাকে — কোনো স্বয়ংক্রিয় চার্জ কাটা হয় না, কারণ Premium কোনো সাবস্ক্রিপশন নয়।

Premium কীভাবে কিনব? দাম কত?

Premium এককালীন আনলক — বাংলাদেশে ৳৯৯৯, আন্তর্জাতিকভাবে $9.99। Google Play দিয়ে কেনা যায়; বাংলাদেশে bKash/Nagad দিয়ে আনলক কোড নেওয়ার ব্যবস্থাও আছে। একবার আনলক হলেই সারা জীবনের জন্য — মাসিক বা বার্ষিক ফি নেই।

দোকান / কোম্পানি / এজেন্ট মোড বদলালে ডাটা বদলে যাবে?

না। মোড শুধু আপনার ব্যবসার ধরন অনুযায়ী নাম ও সুবিধা সাজিয়ে দেয়। মোড বদলালে কোনো ডাটা বদলায় না, মুছেও যায় না — একই হিসাব সব মোডে থাকে।

Adaay কি টাকা পাঠানো বা তোলার কাজ করে?

না। Adaay শুধু হিসাব রাখে — কে কত দিল, কত পাওনা, কোন মাধ্যমে (ক্যাশ/ব্যাংক/মোবাইল) এলো, সেটুকুই রেকর্ড করে। টাকা কখনো অ্যাপের ভেতর দিয়ে যায় না।

ভাষা আর মুদ্রা বদলানো যায়?

হ্যাঁ। বাংলা ও English — দুই ভাষাতেই সব সুবিধা সমানভাবে আছে, Settings থেকে যেকোনো সময় বদলানো যায়। মুদ্রাও বেছে নেওয়া যায় (ডিফল্ট ৳); ইনভয়েসে VAT % রাখা ঐচ্ছিক, ডিফল্টে বন্ধ।

ইমেইলে যোগাযোগ

jalaluddin80816@gmail.com

কোন স্ক্রিনে সমস্যা হচ্ছে আর আপনার ফোনের মডেলটা লিখে পাঠালে সাহায্য করা সহজ হয়।